তেঁতুলিয়া উপজেলা ইভটিজিং এর দায়ে এক ব্যক্তির ১৫ দিনের কারাদন্ড

0
83

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড় ) প্রতিনিধি:

তেঁতুলিয়ায় ইভটিজিং এর দায়ে আবু হানিফ (৫০) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গোলে রায়হান শিক্ষা নিকেতনের ছাত্রীকে ইভটিজিং করাকালীন সময়ে আবু হানিফ নামের উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত হানিফ ছাত্রীদেরকে ইভটিজিংয়ের কথা স্বীকার করায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কালান্দিগঞ্জ গ্রামের মরহুম ইব্রাহিমের পুত্র।
এ সময় তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তেঁতুলিয়া মডেল থানার এসআই আমানুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।


তেঁতুলিয়া উপজেলা ইভটিজিং এর দায়ে এক ব্যক্তির ১৫ দিনের কারাদন্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here