জৈন্তাপুরে আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়ার ঈদ উপহার বিতরণ।

0
97

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়ার পক্ষ থেকে জৈন্তাপুরের ৬ টি ইউনিয়নে ৬০০ পরিবারের মধ্যে ঈদুল আযহা উপলক্ষে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, ফতেপুর, দরবস্ত, চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুরসহ ৬ টি ইউনিয়নের হতদরিদ্র ছয় শতাধিক মানুষের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া এসব শাড়ী লুঙ্গি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলা উদ্দিন, যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাষ্টার শিব্বির আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক নুরুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আবুল হাসনাত, সাধারণ সম্পাদক রহমত আলী, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরু উদ্দিন, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।


জৈন্তাপুরে আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়ার ঈদ উপহার বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here