বড়লেখায় বন্যাদুর্গত এলাকায় যুবলীগের ঈদ উপহার বিতরণ

0
65

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে বুধবার ( ৬ জুলাই) তালিম পুর ইউনিয়ন, দাসের বাজার ইউনিয়ন ও বর্নী ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে ঈদ উপহার বিতরণে অংশ গ্রহন করেন
উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়ফুর রহমান,সহ সাধারন সম্পাদক সুজিদ দাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল ইসলাম মনু,সহ সম্পাদক হানিফ পারভেজ,পৌর যুবলীগ সাধারণ সম্পাদক নোমান আহমদ প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বড়লেখায় বন্যাদুর্গত এলাকায় যুবলীগের ঈদ উপহার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here