
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বড়লেখা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন বৃহত্তর পকুয়া-সুফিনগর উন্নয়ন পরিষদ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং দেশী ও প্রবাসীদের অর্থায়নে গত ৮ জুলাই ২০২২ইং শুক্রবার সংগঠনের সহ-সভাপতি জনাব আব্দুল মতিন সাহেবের বাড়িতে পকুয়া-সুফিনগরের ১৬০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিটি প্যকেটের মধ্যে রয়েছে নগদ ৫০০ টাকা ও ২০০ টাকার খাদ্য সামগ্রী।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম শামসুদ্দীনের সঞ্চালনায় বিতরণ উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল মতিন, অর্থ সম্পাদক ছাইদুর রহমান আবুল ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন টিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার নাজিম উদ্দীন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাস্টার দুলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাসান আহমদ (সবুজ), ও শামীম আহমদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম (স্বপন) ও ক্রীড়া সম্পাদক কিবরিয়া ইসলাম খাঁন।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন- শাব্বির,মিজান,আকবর, মাসুদ,ময়নুল,সাজু,ইমন,
জাকির আহমদ প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে দেশি-বিদেশি যারাই এই অনুদান প্রদান করেছেন ভবিষ্যতে করবেন সকলের প্রতি কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে সকলের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।













