
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপূর্তি পালন।
এ উপলক্ষে শনিবার (৩০ জুলাই) দুপুরে বড়লেখা পৌরশহরে একটি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের ট্রেজারার নাজমুল ইসলাম ও শিক্ষক এমদাদুল ইসলাম চৌধুরী শিমুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হেমলেট সিটির কাউন্সিলার আতাউর রহমান, অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রভাষক এমএ হাসান প্রমুখ।













