
শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি বড়লেখা শাখার উদ্দ্যোগে ২য় ধাপে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার ( ৩০ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা শাখা কমিটির উদ্যোগে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। উক্ত নগদ অর্থ প্রদান কার্যক্রম সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির বড়লেখা উপজেলা শাখার সভাপতি ছয়ফুজ্জামান ছরোয়ার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুল মান্নান মেম্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ, দপ্তর সম্পাদক রুহেল আহমেদ একলাছ অর্থ সম্পাদক শাহীন আহমেদ অলিউর রহমান শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য মানবাধিকার কর্মী বৃন্দ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ এর উপস্থিতে বড়লেখা উপজেলার তালিমপুর ১নং ওয়ার্ড এবং সুজানগর ইউনিয়নের পাঠনা গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।