নড়াগাতী আওয়ামিলীগ – বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের কঠোর অবস্থান

0
106

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে ছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার( ০১ লা সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় এ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা লাঠি সহকারে মিছিল নিয়ে, নড়াগাতী আওয়ামীলীগের দলীয় অফিসের সামনে দিয়ে উস্কানীমূলক শ্লোগান দিয়ে যাওয়ার সময় তর্ক-বির্তক থেকে সংঘর্ষে রূপ নেয়। নড়াগাতী থানা পুলিশের কঠোর ভূমিকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ সময় বিএনপি নেতাদের তীব্র সমালোচনা ও প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ফুরকান মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নড়াগাতী থানা যুবলীগের সদস্য সেলিম শিকদার, নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ, সহ অরো অনেক নেতাকর্মী উপস্থিতি ছিলেন ।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) পুলিশ কঠোর অবস্থানে থেকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।


নড়াগাতী আওয়ামিলীগ – বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের কঠোর অবস্থান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here