
মোঃ আব্দুল্লাহ আল-মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার সকাল ১০টায় উৎযাপিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস । উক্ত দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা -কলারোয়ার সংসদ সদস্য এমপি জনাব অ্যাড মুস্তোফা লুৎফুল্লাহ, উপজেলা আ’লীগের সভাপতি জনাব ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,ওসি নাসির উদ্দীন মৃধা, মেয়র মাষ্টার মোঃ মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, সহ সকল শিক্ষক বৃন্দু।
শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মত ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। বাংলাদেশ দিবসটি পালন করছে ২৭ অক্টোবর। শিক্ষকদের অবদান স্মরণ করতেই বাংলাদেশ দিবসটি এ বছর গুরুত্বের সঙ্গে উদযাপন করছে।













