
তাওহীদুল ইসলাম হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া উপজেলা শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য নিয়েই আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষক দিবস-২০২২ পালন করেছে হাতিয়া শিক্ষক সমিতি।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ঃটায় হাতিয়া উপজেলা শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের কর হয় ৷ র্যালীটি এএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে হাতিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এসে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় । উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ মোসলেউদ্দীন।
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মোঃ শারফুউদ্দিন
এবং র্যালিতে হাতিয়ার স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়













