হাতিয়া বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

0
58

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী হাতিয়া উপজেলা সোমবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলার ১’শ ০৭ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও সনদ এবং ৯১ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সনদ বিতর করেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, অধ্যাপক মোঃ ওয়ালী উল্যাহ। বিশেষ অতিথি, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, ও
বীর মুক্তিযোদ্ধা, ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক,
বিজয় ভূষণ দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখহাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন।


হাতিয়া বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here