
শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আদিতমারী থানার পক্ষ থেকে আদিতমারী উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক।
অদ্য ২২/০৪/২০২৩ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকার সময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক আদিতমারী থানা ঈদগা মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সকল মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা সহ মত বিনিময় করেন এবং মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, সাইবার ক্রাইম, মোবাইলের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। ঈদ আনন্দ যেন বিষাদে পরিনত না হয় সেই জন্য সকলকে ট্রাফিক আইন মেনে চলা সহ সাবধানে গাড়ি চালানো, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে মোটরসাইকেলের চাবী না দেয়া, সন্তানেরা যাতে আনন্দ-ফূর্তির নামে সাউন্ডবক্স বাজিয়ে এবং ড্যান্স দিতে দিতে খোলা পিকআপে চড়ে বাহিরে যেতে না পারে সে ব্যাপারে উপস্থিত সকলকে তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন।










