আশাশুনিতে প্রতিবন্ধীতা শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

0
109

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে প্রতিবন্ধীতা শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন সংশ্লিষ্ট এলাকার প্রধান শিক্ষকবৃন্দ। লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি)এর সহযোগিতায় ও আইডিয়াল এর বাস্তবায়নে নির্বাচিত ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে নিয়ে দিনব্যাপী প্রতিবন্ধীতা শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিয়াল ক্ষুদ্রঋণ কর্মসূচির সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রকিব । চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ।


আশাশুনিতে প্রতিবন্ধীতা শনাক্তকরণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here