বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

0
71

অনলাইন ডেস্ক

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত শুরু হয়।

নামাজ শেষে ঈদের বিশেষ খুতবা অনুষ্ঠিত হয়। এরপর মোনাজাত শেষ হয় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে নামাজ আদায়ের জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় এই মসজিদে ঈদের আরও তিনটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ এ জামাতের মুকাব্বির থাকবেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।


বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here