নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা ডাকাতি

0
155

নাটোর জেলা প্রতিনিধি

রাজধানীর  আফতাফ নগর হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে লাশ হলেন শহিদুল ইসলাম নামে একজন গরু ব্যবসায়ী। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে ওঠে ৫ ব্যবসায়ী। পরে ট্রাকটি চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।

তিনি আরোও জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ডাকাতদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কোনো এক স্থানে ফেলে দেয় ডাকাতরা। নিহত শহিদুলসহ নুরুল ইসলাম ও ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।


নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা ডাকাতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here