
মাদারীপুর জেলা প্রতিনিধি:
টিসিবির পণ্য প্যাকেজিং ও বিতরণ উপলক্ষে ১৯ মার্চ বিকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.রহিমা খাতুনের সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রসাশক ড.রহিমা খাতুন জানান, দুই ধাপে জেলার ৫১,৩৪১ জন সুবিধাভোগীদের এই টিসিবির পন্য দেয়া হবে। এর মধ্যে মাদারীপুর সদরের ১৪,৫২৬ জন, রাজৈর উপজেলার ১২,৭২৭ জন, কালকিনি উপজেলার ১২,২৩৭ জন ও শিবচর উপজেলার ১১৮৫১ জন সুবিধাভোগী টিসিবির এ পন্য পাবেন।
জেলা প্রশাসনের একাধিক মনিটরিং টিম মাঠে তদারকি করবে বলেও জানান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।













