Home সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখার ফারহানা অস্ট্রেলিয়া যাচ্ছেন পিএইচডি করতে

বড়লেখার ফারহানা অস্ট্রেলিয়া যাচ্ছেন পিএইচডি করতে

বড়লেখার ফারহানা অস্ট্রেলিয়া যাচ্ছেন পিএইচডি করতে

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহকারী অধ্যাপক ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগর-আতরের রাজধানী হিসেবে সু-পরিচিত সুজানগর ইউনিয়নের চিন্তাপুর হাজি বাড়ির আলোকিত পরিবারের মেয়ে ফারহানা আক্তার সিমী অস্ট্রেলিয়ার বিখ্যাত বিদ্যাপীঠ মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রী অর্জনের জন্য শীঘ্রই যাত্রা করবেন।

তিনি আগামী (২৬ মে) পিএইচডি ডিগ্রী অর্জনে ৪ বছরের জন‍্য অস্ট্রেলিয়ার সিডনির উদেশ‍্যে ঢাকা ত‍্যাগ করবেন।

ফারহানা আহমেদ সিমী উপজেলার সুজানগর ইউনিয়নের চিন্তাপুর গ্রামের হাজী বাড়ি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা ফয়েজ উদ্দিন আহমদ দীর্ঘদিন কাতার প্রবাসে ছিলেন। তার দাদা মরহুম হাজী সমছ উদ্দিন আহমদ। দুই ভাইয়ের মধ‍্যে বড় ভাই জাবেদ আহমদ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে সুইডেনে কর্মরত। ছোট ভাই জুনেদ আহমদ সিনিয়র অফিসার হিসাবে এবি ব‍্যাংক গুলশান ব্রাঞ্চ ঢাকাতে কর্মরত। তার চাচাতো বড় ভাই জসিম উদ্দিন আহমদ সিটি ব‍্যাংকের
ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

ফারহানা আহমেদ সিমী দি বার্ড্স রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে শতভাগ সফলতার সাথে এইচএসি পাশ করেন। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গনিতে অনার্স ডিগ্রী অর্জন করেন। ও ২০১৩ সালে একই ইউনিভার্সিটি থেকে পিওর ম‍্যাটম‍্যাটিক্স নিয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গনিতের সহকারি অধ্যাপক হিসাবে যোগ দেন।

এছাড়াও তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন, ২০১০ সালে বাংলাদেশ জুবায়দা জাফর ট্রাস্ট ফাউন্ডেশন থেকে সম্মাননা স্মারক, ২০১১ সালে মিত্রা ইউসুফ ট্রাস্ট ফাউন্ডেশন, ২০১২ সালে আলহাজ ইয়াকুব আলী খান ট্রাস্ট ফাউন্ডেশন, ২০১৪ সালে ” দি এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে গোল্ড মেডেল ” ও দিয়ান্স এ‍্যাওয়ার্ড, ২০১৫ সালে ” দি এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন থেকে গোল্ড মেডেল ” সম্মাননা স্মারক প্রাপ্ত হন।

উল্লেখ্য, ফারহানা আহমেদ সিমী জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজের শ্যালিকা।


বড়লেখার ফারহানা অস্ট্রেলিয়া যাচ্ছেন পিএইচডি করতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here