সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উল আযহার নামায পড়লেন শতাধিক মুসল্লী

0
74

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আযহার নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে ও বন্যার্তদের জন্য মোনাজাত করা হয়।

শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেন। নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
নামায শেষে দেশ জাতিসহ বন্যার্তদের জন্য মোনাজাত করা হয়।

নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি) জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।


সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উল আযহার নামায পড়লেন শতাধিক মুসল্লী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here