পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহরিয়ার শাকিল।

0
125

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণ কে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহরিয়ার শাকিল। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন,ত্যাগ ও কোরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। ঈদের আনন্দে মুখরিত হোক বিশ্ব।
দুর হোক হিংসা বিদ্বেষ। কমে যাক ধনী গরীবের পাহাড় সমান ব্যবধান, প্রসারিত হোক হৃদয়ের বিশালতা। আসুন পশু কোরবানীর সাথে সাথে মনের পশুত্ব ও কোরবানী করি।
বেড়ে যাক মানুষে মানুষে হৃদ্যতা, তবেই হবে ঈদের স্বার্থকতা।

তিনি আরো বলেন, কোরবানীর মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।
মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়। মহান আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি। পরিশেষে তিনি ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহরিয়ার শাকিল।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here