ডাকাতের ছুরিকাঘাতে কুলিয়ারচর সরকারী কলেজের প্রভাষক আহত।

0
66

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বুধবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার পৌর এলাকায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. কামরুজ্জামানেরসংলগ্ন নিজ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় প্রভাষক মো. কামরুজ্জামানকে
ডাকাত দল আহত করে এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ ৩১ হাজার টাকাসহ বাসায় থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতি সংঘটিত করা কালে ডাকাতদের দা’য়ের কুপের আঘাতে প্রভাষক মোঃ কামরুজ্জামানের বা কাঁধে মারাত্মক জখম হয়।
তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাত দলের তিন সদস্য জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে আমার বেড রুমে এসে আলমারি খুঁজাখুঁজি করলে আমার ঘুম ভেঙে যায়। এসময় ‘এখানে কে’ বলতেই ডাকাত দলের এক সদস্য আমার বা কাঁধে ধারালো দা দিয়ে কুপ দেয় ও আমাকে বেঁধে ফেলতে চায়। পরে আমি বলি আমাকে বাঁধতে হবে না, আপনাদের যা দরকার নিয়ে যান। পরে তারা সবকয়টি রুমের আলমারি খোলে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে নেয়।

তিনি বলেন, পুরো ঘটনায় বাসার ভিতরে তিনজন ডাকাত সদস্য ছিলো, তাদের প্রত্যেকের মুখ ঢাকা। এবং বাসায় বাহিরে আরো কয়েকজন ডাকাত সদস্য দাঁড়িয়ে ছিলো। এ ঘটনা পর আমার পরিবার ও পার্শ্ববর্তী প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার দ্বায়িত্বরত এসআই ফখরুল হাসান ফারুক সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


ডাকাতের ছুরিকাঘাতে কুলিয়ারচর সরকারী কলেজের প্রভাষক আহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here