নিজ অর্থায়নে রাস্তা কাজ করে দেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জালাল উদ্দীন।

0
95

শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজা)র প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রচুর বৃষ্টি এবং টিলা ধসে প্রায় ৩০০ ফুট রাস্তার বেহাল অবস্থা হয়ে গিয়েছিলো, মানুষ যাতায়াতের জন্য প্রচুর পরিমাণ সমস্যার মধ্যে পড়ে যায়, ঠিক তখনই দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান এগিয়ে এসেছেন ওনার নিজস্ব ফাউন্ড থেকে নিজ অর্থায়নে প্রায় ৩০০ ফুট কাচা রাস্তার কাজ করে দিয়ে এলাকায় বিষন প্রশংসায় ভাসছেন। এ জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জালাল উদ্দিন নামে এক যুবক। তিনি বলেন আমাদের কড়িয়ার এই রাস্তাটি অনেক খারাপ হয়ে যাওয়ায় আমাদের সন্তানেরা স্কুল, কলেজ মাদ্রাসায় যাতায়াত করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতো। তবে বর্তমানে রাস্তাটির কাজ করে দেওয়া আমরা আনন্দিত। তিনি আরো বলেন আব্দুল মন্নান সাহেব নির্বাচিত হওয়ার পর থেকে একের পর এক মানুষের সেবা কাজ করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সর্বপোরি দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।


নিজ অর্থায়নে রাস্তা কাজ করে দেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জালাল উদ্দীন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here